১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর ব্লাড এসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সম্পুর্ন অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান “মির্জাপুর ব্লাড এসোসিয়েশন” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার সকালে সংগঠনের কার্যালয় সদরের সমবায় সুপার মার্কেটে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন। 

সংগঠনের সভাপতি অনিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, তোষার খন্দকার, ডা. জয়নাল আবেদীন মিতুল, সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান সাঈদ যুগ্ম সম্পাদক সুজন খান সাংগঠনিক সম্পাদক আকিল আহম্মেদ সীমান্ত প্রমুখ। পরে মির্জাপুর ব্লাড এসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জানান, সম্পুর্ন অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান মির্জাপুর ব্লাড এসোসিয়েশন সদস্যরা বিগত এক বছরে প্রায় শতাধিক অসহায় আহত ও অসুস্থদের স্বেচ্ছায় রক্তদান করেছে। রক্তদানের পাশাপাশি সংগঠনের সদস্যরা বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণ করে থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি