১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর প্রেসক্লাবে ইউএনও মাসুম আহমেদের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ জানুয়ারী ২০১৭ | | ২৭২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সাংবাদিকরা।

শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু, কোষাধ্যক্ষ এস এম এরশাদ ও আশরাফ আহমেদ।

এসময় বক্তারা বলেন, নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা দিয়ে জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। কর্মদক্ষতা, দেশপ্রেম ও আন্তরিকতা দিয়ে তিনি ভবিষ্যত কর্মক্ষেত্রেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।

পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদকে বই ও কলম উপহার দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি