০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও আবাদি জমি রক্ষাসহ যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েক গ্রামের মানুষ। সোমবার দুপুরে গয়রাগাছা এলাকায় নদীর তীরে যমুনা নদীর পূর্বপাড় ভাঙ্গন প্রতিরোধ কমিটি এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে। 

টাঙ্গাইল সদর উপজেলার চরহুগড়া দাবি করেছে স্থানীয় এলাকাবাসী। এ দাবিতে তারা আজ সোমবার বেলা এগারটার দিকে নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ করে। যমুনা নদী ভাঙন প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন 

হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন  অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আকরাম হোসাইন, শিক্ষানুরাগী মো. কদম আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজগর আলী ও মোর্শেদ আলম দুলাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম মাজহাব, আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে কর্মকর্তা নজরুল আজাদ, রাসেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোহালী গয়রা গাছা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, ডিগ্রি হুগড়া, মোহালী গয়রাগাছাসহ আশপাশের কয়েকটি গ্রামে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। চলতি বছরের বন্যার সময় থেকে পানি নেমে যাওয়ার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। কবরস্থান মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। তাই ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি