১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিরাপদ সড়কের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

নিরাপদ সড়কের দাবিতে এক আলোচনা সভা করেছে মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে কুমুদিনী ক্যাম্পাসের ডা. বিষ্ণুপদ পতি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্বতা ঘোষণা করে বক্তৃতা করেন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, সাবেক অধ্যক্ষ এম এ জলিল, ডা. মহসীন, ডা. শাহনেওয়াজ, ডা. রাজি উদ্দিন, ডা. মর্জিনা বেগম, ডা. শামসুন্নাহার।

কলেজের ছাত্রী মিত্রা পাল, সুমাইয়া পারভীন, নুশরাত জাহান তানিম, জাকিয়া সুলতানা এ্যানি প্রমুখ নিরাপদ সড়কের দাবিতে বক্তৃতা করেন।

গাড়ি ভাংচুর, গাড়ি পোড়ানো, গাড়ি চালানো বন্ধ নয়, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র ও শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে। কত দুর্ঘটনা ঘটলে আমরা নিরাপদ সড়ক পাবো এমন প্রশ্ন রাখেন বক্তৃতায় তারা।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, আমরা চিকিৎসা প্রদানের পাশাপাশি নিরাপদে সড়কে চলাচলের জন্য কুমুদিনী হাসপাতালে আসা রোগী, অভিভাবক ও ভারতেশ্বরী হোমসের ছাত্রী এবং অভিভাবকদের সচেতন করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করতে পারি। তাছাড়া মেডিকেল কলেজের ছাত্রীদের দিয়ে সচেতনতার জন্য পরামর্শকমূলক ফেসবুক পেইজ তৈরি করে মানুষকে নিরাপদে সড়কে চলাচল করতে সচেতন করা হবে বলেও তিনি জানান।

এসময় সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি