০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বাড়ির উঠানে সবজি চাষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির উঠানে বিভিন্ন প্রজাতির সবজি চাষে পরিবারের পুষ্টির চাহিদাপূরণসহ তা বিক্রি করে আয় করছে চাষীরা। ফলে বাড়ির উঠানের খালি জায়গায় সবজি চাষে ঝুঁকছে চাষীরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের কার্যক্রম শুরু করা হয়। এতে উপজেলার ১৯২টি বাড়ির উঠানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ শুরু করা হয়। এরজন্য প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার ৯৩৫ টাকা ও বিনামূল্যে বীজ দেয়া হয়। এক শতাংশ জমিতে কৃষক লাল শাক, মুলা, কলমি, পাট, পুইশাক ও ঘিমা কলমি শাকসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করছে। ইতোমধ্যে কৃষক উৎপাদিত সবজি নিজেদের পুষ্টির চাহিদা পূরন করে সেগুলো স্থানীয় হাট-বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে।

উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামের কৃষক রাজু আহমেদ বলেন, বাড়ির উঠানে পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। নিজেরা খাওয়ার পরও বাড়তি সবজি স্থানীয় বাজারে বিক্রি করছি। গত মাসখানেকের মধ্যে সবজি বাজারে বিক্রি করে ৩/৪ হাজার টাকা আয় হয়েছে।

ভারই গ্রামের ফরহাদুল ইসলাম তালুকদার বলেন, বাড়ির উঠানে সবজি বাগান করার জন্য কৃষি অফিস থেকে নগদ টাকাসহ সবজি বীজ দেয়া হয়েছিল। বর্তমানে সবজি নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রি করছি। এটা দেখে গ্রামের অনেকেই বাড়ির উঠানে বা আশপাশের পরিত্যক্ত জায়গায় সবজি চাষে ঝুঁকছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুল হাসান বলেন, কৃষকের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণসহ সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে উপার্জনের জন্য পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নেয়া হয়। উপজেলায় ১৯২টি বাড়ির উঠানে সবজি চাষ করা হয়েছে। কৃষি অফিস থেকে নগদ টাকাসহ সবজি বীজ দেয়া হয়েছিল। কৃষকের পারিবারিক পুষ্টির চাহিদা যেমন পুরণ হচ্ছে তেমনি বাড়তি সবজিগুলো হাট-বাজারে বিক্রি করে আয় করছে তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি