০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দিনভর পড়ে ছিলেন, করোনা আতঙ্কে পাশে যাননি কেউ

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় এক ব্যক্তি মাটিতে পড়ে ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন, এমন আতঙ্কে দিনভর স্থানীয়দের কেউ তাঁর পাশে যাননি। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঠায়। খবর প্রথম আলো অনলাইন।

স্থানীয় ব্যক্তিরা বলেন, গতকাল সকালে মহাসড়কের ওই স্থানে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একই স্থানে পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল একটি ব্যাগ। করোনা আতঙ্কে কেউই তাঁর কাছে যাননি। কেউ তাঁকে উদ্ধার করে হাসপাতালেও পাঠাননি।

বিষয়টি জানতে পেরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান গোড়াই হাইওয়ে থানা-পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির কথায় অসংলগ্নতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে তাঁর কাছে থাকা অর্থ লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাঁকে রাস্তার পাশে ফেলে গেছে। ওই ব্যক্তি গাজীপুর থেকে কুড়িগ্রামে তাঁর বাড়িতে যাচ্ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাঁকে টাকা দিয়ে বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি