০৫:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে আসলাম মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী মহেড়া বিলে ট্রেন লাইনের ব্রিজের নীচে পানিতে ভাসতে থাকা তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আসলাম কুর্নী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কাতার ফেরত আসলাম মাকে নুডুলস তৈরির কথা বলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্ত রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু রেললাইনের মির্জাপুর উপজেলার কুর্নী মহেড়া বিলে ব্রিজের নীচে তার মরদেহ বাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি