১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ২ জুয়াড়ির কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে দুই জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়াচালা এলাকায় বনের ভেতর জুয়া খেলার আসর থেকে তাদের আাটক করে এ দন্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার জোবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকার গোমর আলীর ছেলে রাকিব হাসান (৩৮)। 

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বনের ভেতর জুয়ার আসরে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এসময় দুইজনকে আটক করা হয়। এছাড়াও সেখান থেকে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি