০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২ ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ | | ৯৪৮
, টাঙ্গাইল :

ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করা দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।

এছাড়া মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পরিচয় দেয়া ছিনতাকারী দলের সদস্যরা হলো ঢাকার পুর্বরামপুরা এলাকার আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন সানি (২০) ও ফরিদপুর জেলার কতোয়ালী উপজেলার কানাইপুর গ্রামের সাদেক মোল­ার ছেলে আনোয়ার হোসেন জয় (২৫)।

মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ডৌহাতলী গ্রামের হবেজ উদ্দিনের ছেলে বহেজ উদ্দিন (৩২), গাজেশ্বরী দরানী পাড়া গ্রামে নাজিম মেম্বারের ছেলে সাজ্জাদ হোসেন (৩০) ও বরাটি গ্রামের রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর দুপুরে কয়েকজন ছিনতাইকারী ডিবি পুলিশ পরিচয়ে গোড়াই মিলগেট এলাকা থেকে উপজেলার লতিফপুর গ্রামের কৃষক আব্দুল মালেক (৬০) এর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় তারা মাইক্রোবাস ফেলে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।

পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে মো. রিজভী আহমেদ হৃদয় নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে বলে পুলিশ জানিয়েছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই মো. বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি