০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় গত ১২ আগস্ট অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রোববার দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট টাঙ্গাইল জেলা শাখা প্রধানমন্ত্রী বরাবর জেলার প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। 

তাদের দুই দফা দাবি হচ্ছে, অধিগ্রহণকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরী শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ অধীন ৫০ শতাংশ চাকুরীকাল গণনা করা, জেষ্ঠ্যতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেলে প্রাপ্যতার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত টাইম স্কেলের জটিলতা নিরসন না করে গত ১২ আগস্ট অর্থমন্ত্রনালয় কর্তৃক জারীকৃত টাইম স্কেল কর্তনের পত্রটি বাতিল করার দাবি জানান। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখার আহ্বায়ক মীর মসিউল করিম, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম, আবুল কামলাম আজাদ, মো. শাহজাহান, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, আয়ুব আজাদ, আবুল হোসেন মো. ফজলুল হক, রবীন্দ্র নাথ কাজল প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি