০৩:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একাব্বর হোসেন এমপি’র রোগমুক্তি জন্য

মির্জাপুরে সাড়ে ৭’শ মসজিদে একযুগে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে একাব্বর হোসেন এমপি ও তাঁর স্ত্রীর রোগ মুক্তির জন্য উপজেলার সাড়ে সাতশ জামে মসজিদে একযুগে মিলাদ মাহফিল ও দোয়া হয়েছে। 

শুক্রবার বাদ জু’মা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও পাড়ার মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসুল্লিরা অংশ নেন।  

মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন জানান, মাননীয় এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এমপি সাহেব ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও মির্জাপুরের উন্নয়নে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় এমপি সাহেব যাতে দ্রুত সুস্থ্য হয়ে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।  বাদ জু’মা মাননীয় এমপি সাহেবের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়েছে। একই কথা বলেন পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সিরাজ মিঞা ও বাওয়ার কুমারজানী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি হাজী আবদুর রউফ দুলাল।

মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, জানান, মির্জাপুর উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে সাতশ মসজিদে একযুগে এই মাননীয় এমপি সাহেবের সুস্থ্যতার জন্য বাদ জু’মা  দোয়া মাহফিল হয়েছে। 

মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন জানান, মাননীয় এমপি সাহেব ও তাঁর স্ত্রীর করোনা আক্রান্তের খবরে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উদ্ভেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, মহান আল্লাহ যেন মাননীয় এমপি সাহেবকে দ্রুত সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেজন্য উপজেলার প্রতিটি মসজিদের বাদ জু’মা দোয়া মাহফিল হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি