০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে আবুল কাশেম (৫০) নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকার একটি সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মদপান করে মাতলামি করায় ওই ব্যক্তিকে অজ্ঞাতনামারা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

নিহত আবুল কাশেম (৫০) জেলার কালিহাতী উপজেলার বেহুলাবাড়ী গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন সখীপুর থানায় এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় শুক্রবার হত্যা মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির বন্ধু জামাল হোসেন (৪৮ কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন থানা পুলিশ। 

আটক জামাল হোসেন পুলিশকে জানান, দুই বন্ধু কাশেম ও জামাল মদ পানের জন্য বুধবার রাতে উপজেলার ধোপারচালা নয়াপাড়া এলাকায় আসেন। শেষ রাতে বাড়ি ফেরার পথে ঘাটেশ্বরী এলাকায় মাতলামি করলে স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয়। এ সময় যুবকরা লাঠি দিয়ে জামাল ও কাশেমকে পেটাতে থাকেন। জামাল দৌঁড়ে পালালেও কাশেমকে পিটিয়ে মেরে ফেলে অজ্ঞাতনামা যুবকেরা। হত্যার পর গা ঢাকা দেন তারা। বৃহস্পতিবার দুপুরে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসী ওই লাশ শনাক্ত করতে পারেননি। পরে রাতে নিহত কাশেমের ছেলে থানায় এসে লাশ শনাক্ত করেন।

শুক্রবার সত্যতা নিশ্চিত সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ বলেন, নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন তার বাবার লাশ শনাক্ত করলেও বয়স কম থাকায় সে মামলার বাদী হতে পারছে না। ওই পরিবারের অন্য কেউ বাদী হবে এজন্য মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও সুরতহাল প্রতিবেদনে নিহত কাশেমের পিঠে ও হাতে লাঠি দিয়ে পেটানোর চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি