১১:৩৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মধুপুরে জুয়াড়ি-মাদক ব্যবসায়ীসহ ৮ জনের কারাদন্ড

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ | | ১৭০৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে জুয়াড়ি-মাদকব্যবসায়ীসহ আটজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ছয় জন জুয়ারী ও দুই মাদক ব্যবসায়ী রয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার টেংরি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জুয়াড়ি স্বপন (২৮), ফজলু (৩০), সাইফুল (২৯), বাচ্চু (৩২), আলমগীর (৩১) ও খলিল (২৭) কে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাসের কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক জুয়াড়িকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন।

একই সময়ে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে পুলিশের অপর এক অভিযানে আটক পৌর শহরের মালাউড়ী গ্রামের হযরত আলীর ছেলে মোশারফ হোসেন ও পুন্ডুরা গ্রামের মোন্তাজ আলীর ছেলে মনছুর হেলালকে তিন মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন ওই আদালত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি