১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ মে ২০১৬ | | ১০৬
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু নাসার উদ্দিনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির ছাত্রী নিপা সূত্রধর।

রোববার এ ঘটনা ঘটে।

জানা যায়, পাইকড়া গ্রামের গোপাল সূত্রধরের ছেলে জয়দেব সূত্রধর (২৫) এর সাথে একই গ্রামের নেপাল সূত্রধরের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী নিপা সূত্রধরের (১২) বিয়ের দিন ধার্য করা হয়। মেয়ের বাড়িতে বিয়ের সকল আয়োজনও সম্পন্ন করা হয়।

বাল্যবিয়ের খবর পেয়ে ইউএনও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিককে বিবাহস্থলে পাঠিয়ে দেন। বর কনের শুভক্ষণ অনুষ্ঠানের সময় হাজির হয়ে মহিলা বিষয়ক ওই কর্মকর্তা বিয়ে ভেঙ্গে দেন।

পরে বর-কনের পিতাকে ইউএনও অফিসে নিয়ে আসলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বর-কনের পিতাকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেন।

পরবর্তীতে বর-কনের পিতা এক হাজার টাকা করে জরিমানা ও বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি