০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শোক দিবসে কালিহাতীতে মেয়রপ্রার্থী মনিরের উদ্যোগে গণভোজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করেছেন কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির। তিনি আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। পৌর এলাকার সাতুটিয়ার একাধিকস্থানে গণভোজে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 

কর্মসূচি পরিদর্শনে আসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ও আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ বাবু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহ্বায়ক নাহিদ সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের আহ্বায়ক রিফাত আল খালিদ রিমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ প্রমুখ।

মনিরুজ্জামান মনির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। শোক দিবসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গণভোজ ও দোয়ার আয়োজন করেছি। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি