০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হিন্দু-মুসলিম রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবী সংখ্যালঘু সম্প্রদায়ের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | | ১৬৮
, টাঙ্গাইল :

মিয়ানমারে হিন্দু ও মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাকর্মীরা। এসময় তারা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আহ্বান জানান।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ভূঞাপুর উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামাণিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ভূঞাপুর শাখার সভাপতি সুবোধ দত্ত, সম্পাদক বসুদেব দাস, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সরণ দত্ত, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম কিসলু, খন্দকার এনামুল হক মুকুল, কামরান পারভেজ ইভান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মিয়ানমারের এই অমানবিক ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে মিয়ানমার সরকারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য জোর দাবী করেন। সেই সাথে মানবিক বিবেচনায় বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান এবং দলমত নির্বিশেষে সকলকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি