০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেএসসিতে সেরা সাফল্য

২৪২ শিক্ষার্থী জিপিএ ৫ পেল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ | | ৪৬২৪
, টাঙ্গাইল :

প্রতি বছরের ন্যায় এবছরও টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সেরা সাফল্য অর্জন করেছে।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শতভাগের পাশাপাশি এবছর জেএসসি পরীক্ষায় ২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫.০০ পেয়েছে ২৪২ জন এবং এ গ্রেড পেয়েছে ২৩ জন।

২৯ ডিসেম্বর দুপুরে ফলাফল ঘোষনা হওয়ার পর বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলকে অভিনন্দন জানান প্রতিষ্ঠানের সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ মো. মাহবুব আলম পিপিএম।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান (দক্ষিণ), সৈকত শাহীন (উত্তর), প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের জানান, “ আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় গুণ হচ্ছে শৃঙ্খলা। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবছরও আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা আশাকরি ভবিষ্যতেও ফলাফলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি