১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে বংশাই নদী ও গুজা খাল দখল করে বসতবাড়ি নির্মাণ

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণ বাড়ি মৌজায় কাকরাইদ ব্রীজের পূর্ব পাশে ঈদগাহ্ মাঠ সংলগ্ন বংশাই নদীর কিছু অংশ এবং গুজা খাল দখল করে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় কাকরাইদ গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে আবু হানিফার বিরুদ্ধে গুরুতর এ অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি সরকারী বংশাই নদী ও গুজা খাল জবর দখল মুক্ত করার।

টাঙ্গাইল জেলা প্রশাসক, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মধুপুর থানার ওসি, আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মধুপুর প্রেসক্লাব বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় রামকৃষ্ণ বাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মোঃ জহুর আলী।

এলাকাবাসী ও অভিযোগপত্র থেকে জানা যায়, এলাকার মানুষ গুজা খালের জবর দখলকৃত জায়গায় জাল পেতে মাছ ধরতেন। কৃষকরা গরু চড়াতেন। শিশুরা এ খাল পাড় দিয়ে স্কুলে যেতেন। জায়গাটি জবর দখল করে বাড়ি ঘর নিমার্ণ করায় স্থানীয়দের মাছ ধরা, শিশুদের স্কুলে যাওয়া ও কৃষকের গরু চড়ানো বন্ধ হয়ে গেছে। তাদের দাবি সরকারী নদী খাল জবর দখল মুক্ত করে সকলের জন্য উন্মুক্ত করে দেয়ার।

এ ব্যাপারে অভিযুক্ত আবু হানিফা জানান, তিনি দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছেন। তার নামে এ জায়গার কাগজ রয়েছে। (যার খতিয়ান নং ৩৪৩। ডিপি ২৬। জেএল নং ১৩২ মৌজা রামকৃষ্ণ বাড়ি। জমির পরিমাণ ২৫ শতাংশ)। কোন সূত্রে রেকর্ড পেয়েছেন তার কোন উত্তর দিতে পারেনি।

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম জানান, এ ব্যাপারে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে। উচ্ছেদ নোটিশ প্রস্তুত হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য  সহকারী কমিশনার (ভূমি) কে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি