১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বানভাসীদের পাশে বিএনপি নেতা ফরহাদ ইকবাল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা মহামারি ও বন্যায় ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল সদর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

মঙ্গলবার (৪ আগষ্ট) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশক্রমে পোড়াবাড়ী ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকার কয়েক’শ বানভাসী মানুষের মাঝে বিএনপির নেতা ফরহাদ ইকবালের নিজস্ব তাহবিল থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, মুড়ি, চিরা, গুড়সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।

এসময় ফরহাদ ইকবাল বলেন, বানভাসী ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বিএনপি সব সময় বানভাসি মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশ ও মানবজাতির কল্যাণে বিএনপি যেকোন সময় নিবেদিত প্রাণ। তাই টাঙ্গাইলের বানভাসী মানুষের যেকোন বিপদে আমরা কাজ করে যাবো। দুর্গম ও চরাঞ্চলের এসব মানুষ ত্রাণ সামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সদস্য আমিনুল ইসলাম আমিন, রেজাউর রহমান রুমেল, পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সদর থানা বিএনপির সংগঠনিক সম্পদক আমিনুর রহমান লিটন, ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, ছাত্রদল নেতা নয়ন ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি