১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন শাকিল সহ উপজেলার ১২ ইউনিয়নে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

এ সময় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ইতিমধ্যে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষনা করেছেন। কৃষকরা ৫% সুদে এই টাকা ঋণ পাবে। সঠিক কৃষকরা যেন এ ঋণ পায় সেজন্য সকলকে কাজ করতে হবে। এই দুর্যোগ মূহুর্তে নি¤œ আয়ের মানুষ যেন সঠিক ভাবে খাদ্য সামগ্রী পায় সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবার আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে প্রণোদনার কৃষি উপকরন পৌছে দিচ্ছি। ইউনিয়ন পরিষদের সকলের সহযোগিতায় উপসহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করবে। এবার উপজেলার ৩০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউশের বীজ ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি