০৩:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোরবানির সময় গরুর লাথিতে মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে কোরবানি করার সময় গরুর লাথিতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ভুগলিচালা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আজাহার আলী (৬২)। তিনি ভুগলিচালা গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

ভুগলিচালা গ্রামের বাসিন্দা গোলাম সারওয়ার বলেন, বেলা ১১টার দিকে গ্রামে গরু কোরবানি করছিলেন আজাহার আলী। এ সময় হঠাৎ গরুটি তাঁকে লাথি মারে। এতে আজাহার আলী অচেতন হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে আজাহার আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, গরুর লাথি আজহার আলীর হাতের কবজিতে লেগেছিল। আঘাত পেয়েই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাকের আহমেদ রাতে বলেন, স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাঁরা ইসিজি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি