০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ ও র‌্যাবের সদস্যরা অবস্থান করছে

তুচ্ছ ঘটনায় মুখোমুখি অবস্থানে দু’দল গ্রামবাসী, উত্তেজনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মে ২০১৭ | | ৬০৫৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩জন।

আজ বুধবার দুপুর একটার দিকে উপজেলার কাশতলা ও নাটশালা গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এসময় হামিদপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দুই গ্রামবাসী মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় উত্তেজনা বিড়াজ করছে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার কাশতলা গ্রামের এক কিশোরের সাথে নাটশালা গ্রামের একদল কিশোরের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এনিয়ে শুক্রবার উভয় পক্ষ মিমাংসার জন্য বসলে সেখানে নাটশালা গ্রামের একজনকে মাধধর করলে ওই দিন’ও দু’গ্রামের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আজ আবার একই ঘটনা মিমাংসার জন্য বসলে এক পর্যায়ে তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যারা অবস্থান করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি