১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সিঁধ কেটে চুরি যাওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে শিশু চুরির ঘটনায় ওই শিশু জুনায়েদকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ শিশুকে উদ্ধার করে। শিশুটিকে উদ্ধার করে মা কল্পনা বেগমের নিকট হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সখীপুর উপজেলার শোলা প্রতিমা গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৫), বাসাইল উপজেলার হাবলা গ্রামের পৈলান খানের ছেলে পরাণ খান (জামাল) (৪২), তার স্ত্রী শিউলী আক্তার (৩২) ও দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আকরাম খানের স্ত্রী (পরাণের বোন) রওশন আরা বেগম (৪০)।

টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার সিরাজ আমিন জানান, সখীপুর থানা পুলিশ ও পিবিআই টাঙ্গাইলের যৌথ উদ্যোগে  একটি দল সোমবার (৫ এপ্রিল) সারারাত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ সময় তথ্য প্রযুক্তির সহযোগীতায় মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, শিশু চুরি পরপরই পিবিআই ও থানা পুলিশ যৌথভাকে তদন্ত শুরু করে। এক পর্যায়ে আসামীদের গ্রেপ্তারের পর শিশুটিকে উদ্ধার করে মায়ের নিকট হস্থান্তর করা হয়েছে। এ মামলায় বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা এলাকার ট্রাক চালক আছর উদ্দিনের ঘরে সিঁধ কেটে তার ২মাসের শিশু বাচ্চা চুরি করে দূর্বৃত্তরা। এ ঘটনায় গত শুক্রবার (২ এপ্রিল) শিশুটির বাবা আছর উদ্দিন বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি