১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বন্যার্তদের ত্রাণ নিয়ে ট্রাক পুকুরে

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

বানভাসী মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণসামগ্রী নিয়ে ট্রাক পুকুরে তলিয়ে গেছে। (২৭ জুলাই) সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালপুর উপজেলার নারুচি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংরক্ষিত আসনের মহিলা এমপি অপরাজিতা হকের নামে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া ত্রাণ টাঙ্গাইল থেকে ট্রাকে করে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি গ্রামে নিয়ে আসার পথে ভাঙ্গাচোরা রাস্তায় ট্রাকটি উল্টে পুকুরে গিয়ে পড়ে। এতে চালকসহ দুজন আহত হয়।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব মালামাল টাঙ্গাইল গুদাম থেকে (২৭ জুলাই) সোমবার দুপুরে উত্তালন করা হয়। সংরক্ষিত আসনের মহিলা এমপির গ্রামের বাড়ি নারুচিতে নিয়ে এসব ত্রাণ আগামী মঙ্গলবার বিতরণের কথা ছিল।

মহিলা এমপি অপরাজিতা হক জানান, এক হাজার লোকের জন্য প্যাকেট করা ত্রাণে ছিল চাল, ডাল তেল ও চিনি। তার বাড়ির নিকটে এসে ত্রাণের ট্রাক উল্টে যায়। ২৮ জুলাই মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব ত্রাণ বন্যার্তদের মধ্যে বিতরণের কথা ছিল।

হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব জানান, জলকাদায় ত্রাণের প্রায় মালামাল ভিজে খাবারের অনুপযোগি হয়ে গিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি