১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, গাছের চারা বিতরণসহ নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার কাচাঁবাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়াতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দেন তিনি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন ও সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন সাগরসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি