১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হুমকির মুখে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ, ভেঙেছে ২৫০ মিটার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

হুমকির মুখে পরেছে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ। গত দুই দিনের ভাঙনে সদর উপজেলার পাছ বেথর এলাকার বাঁধের ২৫০ মিটার ভেঙে গেছে। ভাঙন ঠেকাতে আপতকালীর ব্যবস্থা গ্রহন করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন ঠেকাতে প্রতিদিনই ফেল হচ্ছে জিও ব্যাগ।

স্থানীয়দের তথ্যে জানা গেছে, গত কয়েকদিনের বন্যার পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর উপজেলার গালা, শিবপুরসহ পাছবেথর এলাকার শহর রক্ষা বাঁধের কিছু কিছু অংশে ভাঙন দেখা দেয়া। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে গালা আর শিবপুর অংশের আপতকালীন মেরামত সম্পন্ন করলেও নতুন করে ভাঙন শুরু হয়েছে বাঁধটির পুংলী নদীর পাশের পাছবেথর অংশে। গত দুদিনে পাছবেথর এলাকার রাস্তার কিছু অংশসহ বাঁধের অনেকটাই ভেঙে গেছে। ভাঙনরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহর রক্ষা বাঁধের পাছবেথর অংশের প্রায় ২৫০ মিটারে ভাঙন দেখা দেয়। সংবাদ পেয়ে ভাঙন কবলিত ২৫০ মিটার এলাকায় আপতকালীন হিসেবে ১২ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে। ইতোমধ্যেই এ বাঁধের গালা আর শিবপুর অংশের ভাঙনরোধের ব্যবস্থা নেয়া হয়েছে। এর ফলে হুমকির মুখে পরা বাঁধ রক্ষা পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি