০১:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ঈদে বিনামূল্যে ২৯ হাজার পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ২৮ হাজার ৬২১ দুস্থ পরিবারে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।

শনিবার সকালে মির্জাপুর পৌরসভা কার্য্যালয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে চাল বিতরণ কার্য়ক্রমের উদ্বোধন করে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল আমিরুল কাদের লাবন, আলী আজম সিদ্দিকী, সাইজ উদ্দিন সাজু প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে ২৪ হাজার ও পৌরসভায় ৪ হাজার ৬২১ দুস্থ পরিবার এই চাল পাচ্ছেন। যাদের জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া, দিনমজুর অথবা নারী শ্রমিক ও ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল তাদের মধ্যে এসব চাল বিতরণ করা হবে।

শনিবার পৌরসভায় ও রবিবার থেকে প্রত্যেক ইউনিয়নে চাল বিতরণ শুরু হবে ২৮ জুলাইয়ের মধ্যে চাল বিতরণ শেষ করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানান, ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি