০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি। বুধবার দিনভর উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নে যমুনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করে বন্যার্ত মানুষের ঘরে ঘরে সরকারি বরাদ্দের পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল ও শুকনো খাবার বানভাসী পরিবারের মাঝে বিতরণ করেন তিনি।

গত কয়েকদিনে যমুনা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে নাগরপুর উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে এসব এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেয়। নদী পাড়ের ক্ষতিগ্রস্থ মানুষের দূর্দশা বিবেচনা করে সরকার তাদের দিকে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বুধবার দিনভর উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নের চৌদ্দখাদা, সলিমাবাদ, বিনানুই, পাইকশা মাইঝাইল সহ নদী পাড়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো.আতাউল গনি। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমূখ।

তিনি এসময় বন্যা কবলিত মানুষদের ধৈর্য্য ধরে এ দূর্যোগ মোকাবেলার আহবান জানান। তিনি আরো বলেন বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ দূর্যোগ মোকাবেলায় আপনাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। যাদের বাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি