১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ১পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মামলা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনেক হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নিহত গণি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। সোনিয়া উপজেলার কাকরাইদ গ্রামের শামসু মিয়ার স্ত্রী।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন, মধুপুর পৌরসভার মাস্টারবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে জামাল (৩৫), সালাম (২৭) ও সাইফুল (২৩)।

তিনি বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই রহস্য উন্মোচন হবে।

তিনি জানান, শনিবার নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনকে থানায় আনা হয়েছে। নিহত গনি মিয়ার সম্পর্কে তারা শ্যালক।

এর আগে শুক্রবার মধুপুর পৌর শহরের পল্লীবিদ্যুৎ রোডের উত্তর আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩টি কক্ষে এ লাশগুলো পড়েছিলো। একটি কক্ষে দুটি লাশ এবং বাকি দুটি কক্ষে একটি একটি করে লাশ উদ্ধার করা হয়। নিহত চারজনকেই গলাকেটে এবং কুড়াল দিয়ে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতরা হলেন আব্দুল গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাদিরন ওরফে বুচি (৩৭) এইচএসসি শিক্ষার্থী ছেলে তাজেল (১৭) এবং মেয়ে সাদিয়া (৯)।

শুক্রবার দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি, সিআইডির ফরেন্সিক টিম, পিবিআই, ডিবি, র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত একটি কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

নিহত গণি মিয়ার শ্যালক জামাল হোসেন বলেন, তার বোনজামাই খুব ভালো মানুষ ছিল। নিহত ভাগ্নে তাজেল ধনবাড়ীর ভাইঘাট কলেজের শিক্ষার্থী।

নিহত গণি মিয়ার চাচা শশুর ও প্রতিবেশী হাবেল মিয়া বলেন, উপজেলার গোলাবাড়ী গ্রাম থেকে এসে প্রায় ৭ থেকে ৮ বছর আগে গণি মিয়া শশুর বাড়ির কাছে উত্তর আবাসিক এলাকায় ৯ লাখ টাকায় ৬ শতাংশ জমি কিনে ঘর তুলে বসবাস শুরু করেন। নিহত আব্দুল গণি মিয়া মধুপুর পৌর এলাকার পোদ্দারবাড়ী গ্রামে মৃত. গাজী মিয়ার ছেলে। সে রিকশা-ভ্যান কেনা বেচার ব্যবসা করতেন।

তিনি জানান, গত বুধবার (১৫জুলাই) গ্রামের বাড়ী পোদ্দারবাড়ীতে জমি জমা ভাগবন্টন করতে যান গণি ও তার পরিবারের সদস্যরা। গ্রামে তার এক ভাই ও এক বোন আছে। তবে সেদিন জমি ভাগ বন্টন না হওয়ায় পরেরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) শালিস বৈঠকের কথা ছিল। কিন্তু শুক্রবার নিজ ঘরে তাদের চারজনের গলাকাটা লাশ পাওয়া গেল। তাদের ধারণা জমি সংক্রান্ত বিরোধেই এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

নিহতের গ্রামের বাড়ি ও মধুপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মঈন খান বলেন, নিহত গণি মিয়ার আরো দুই ভাই আছেন। এদের মধ্যে আব্দুর রশিদ নামের একভাই মারা গেছেন আর আব্দুল লতিফ নামের আরেক ভাই এখনও গ্রামের বাড়িতে বসবাস করেন। গত সপ্তাহে আব্দুল লতিফের সাথে মৃত. আব্দুর রশিদের ছেলেদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে তাকে শালিসের কথা বলা হয়েছিল। তবে করোনার কারণে তিনি শালিস বৈঠকের আয়োজন করেননি।

ঘটনাস্থল ও মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউল আলম খান পলাশ বলেন, নিহত গণি মিয়া সম্প্রতি এ ওয়ার্ডে বাড়ি করায় তার সম্পর্কে তেমন কিছুই জানেন না তিনি। এছাড়াও নিহত গণি মিয়া ওই ওয়ার্ডের ভোটার হননি বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে নিহতদের বাড়ির ৩টি ঘর থেকে ৪টি লাশ উদ্ধার করা হয়। সাথে একটি কুড়ালও পাওয়া যায়।

নিহতদের শরীরে কুড়ালের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি কখন ঘটেছে তা বলা যাচ্ছে না। রুমটি বাইরে থেকে তালাবন্দি অবস্থায় ছিলো কেউ জানতো না এখানে এমন ঘটনা ঘটেছে। আমরা হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।
তদন্ত কার্যক্রম শেষ হলে এই হত্যার প্রকৃত রহস্য বলা যাবে। খুব দ্রæতই এর রহস্য উদঘাটন হবে। তদন্ত শেষেই বলা যাবো এটি ডাকাতি না শুধু হত্যা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি