১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্যবিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা অফিসার্স ক্লাবে এইড কুমিল্লা কর্তৃক আয়োজিত উইনরক ইন্টার ন্যাশনাল এর আর্থিক সহায়তায় স্টেক হোল্ডার এসএমসি স্থানীয় নেতা ও সুশিল সমাজ সদস্যদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। কর্মশালা পরিচালনা ও সহযোগিতা করেন এইড কুমিল্লা জেলা সমন্বয়ক মো. শরীফুল ইসলাম। কর্মশালা সার্বিক সহযোগিতা করেন এস এম ওমর ফারুক।

এ সময় আলোচনায় টাঙ্গাইল জেলায় বাল্যবিবাহের হার কমিয়ে কিভাবে সরকার ঘোষিত ১৫% এর নীচে নেমে আনা যায় সেই লক্ষে আলোচনা ও মতামত ব্যক্ত করা হয়। বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষে এইড কুমিল্লা গত জানুয়ারী ২০২০ থেকে টাঙ্গাইল জেলা উপজেলার ইউনিয়ন পর্যায়ে এবং কমিউনিটিতে কাজ করে আসছে। বর্তমানে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায় কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি