১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আরও ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় পুলিশ সদস্যসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৩০৮ জন করোনায় সংক্রমিত হলেন।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) একজন উপপরিদর্শক (৪৮), একজন সহকারী উপপরিদর্শক (৫২), তাঁর স্ত্রী (৪৩), একজন নায়েক (২৬) এবং তিনজন কনস্টেবল রয়েছেন।

পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার রাজীবুল হক জানান, পিটিসির নিজস্ব স্টাফ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে আবাসন–সংকটের কারণে আসা পুলিশ সদস্যদের মধ্যে উপসর্গ থাকায় এ পর্যন্ত ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জন শনাক্ত হয়েছেন। ইতিমধ্যে তিনজন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। আর ১৫ জন ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মির্জাপুরে সব মিলে ৩০৮ জন করোনা সংক্রমিত রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৩২ জন। অন্য ১৭১ জন বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি