১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাল ভোট

সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন আটক হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন, কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা ও কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয় (২৫)।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, নৌকা প্রতিকের কর্মি রাশেদ জাল ভোট দিচ্ছিলো। এসময় অন্যান্য প্রার্থীর এজেন্টরা বিষয়টি জানান। পরে ১০টি পেপারসহ তাকে আটক করা হয়। আটককৃত রাশেদ প্রায় ৪৮টি জাল ভোট দিয়েছে। ওই পেপারগুলো সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভীন সুলতানার কাছ থেকে নেয়া। জাল ভোটে সহায়তা করার অপরাধে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকেও আটক করা হয়েছে। 

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি