০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ৮০ পিছ ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮০ পিছ ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই ) দিবাগত রাতে উপজেলার দপ্তিয়র ও দুয়াজানীতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মৃত ইমান আলীর ছেলে বাহারুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মুন্নাফ আলী, নজের আলীর ছেলে মুক্তার হোসেন, আরশেদ আলীর ছেলে আনোয়ার হোসেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ টাংগাইল জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগরপুর থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে নাগরপুর থানার উপপরিদর্শক মামুন মৃধা ও এএসআই রাসেল খান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দুয়াজানীতে অভিযান চালিয়ে দুয়াজানী কবরস্থানের পাশ থেকে ২৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাহারুলকে আটক করে। অপরদিকে এসআই আলমগীর ও এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দপ্তিয়রে অভিযান চালিয়ে নিশ্চিন্তপুর রাস্তার পাশ থেকে ইয়াবা বিক্রির সময় ৫৫ পিছ ইয়াবাসহ হাতে নাতে মুন্নাফ, মুক্তার ও আনোয়ারকে আটক করে।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল বলেন, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্পটে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুয়াজানী ও দপ্তিয়র এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিছ ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগরপুর থানা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি