০৩:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মুজিববর্ষে মির্জাপুরে ঘর পাচ্ছে ২৪২ গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

মুজিববর্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২টি গৃহহীন পরিবার ঘর পাবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলায় ভূমিহীন পরিবারকে এসব ঘর দেওয়া হবে। প্রথম পর্যায়ে আগামী ১৫ জানুয়ারি এ উপজেলার ৩২টি পরিবারের মাঝে এই হস্তান্তর করা হবে।

সোমবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।
আগামী ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫০ গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করবেন। ওইদিন মির্জাপুর উপজেলার ৩০টি গৃহহীন পরিবারও ঘর পাবেন বলে ইউএনও আবদুল মালেক জানান। 

গতকাল রবিবার স্থানীয় এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ১৫ জানুয়ারি হস্তান্তর হওয়া নির্মাণাধীন ওইসব ঘর পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মারেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্স্থিত ছিলেন।

জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এরমধ্যে সরকার দেবে ২৩৭ টি এবং স্থানীয় এমপি, সরকারের একজন সচিব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দিবেন ৫টি ঘর। 

প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে ২ টি বেডরুম, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে। 

মতবিনিময় সভায় মির্জাপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি