০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদে ঝুঁকি হ্রাস করি” এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ পালিত হয়েছে।  এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুময়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশরাফ আলী, মৎস্য কর্মকর্তা নাজনিন সুলতানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগম, ফায়ার সার্ভিস উপজেলা ষ্টেশন কর্মকর্তা মেহেদি হাসান প্রমূখ। 

আলোচনা শেষে উপজেলা চত্বরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলা চত্বরে দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে সচেতনতা করতে বিভিন্ন বিষয় প্রদর্শন করে দেখানো হয়।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি