১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন ও র‍্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান। এসময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান জানান, ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং বিক্রি করার দায়ে উপজেলার এলেঙ্গা সোনিয়া মেডিকেল হলের মালিক সুরুজ জামালকে ৩ মাসের জেল দেয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং বিক্রি করার দায়ে অন্তর মেডিকেল হলের মালিক কে-১০ হাজার, আলশেফা মেডিসিন শপের মালিক খোকন হোসেনকে ১০ হাজার, নুপুর ফার্মেসির মালিক নাসির উদ্দিনকে- ২০ হাজার, মায়া মেডিকেল হলের মালিক জয় কৃষ্ণ দে (পলাশ)কে ৩০ হাজার, সেন মেডিকেল হলের মালিক অজয় সেন গোপালকে ১০ হাজার, দেব ফার্মেসীর মালিক স্বপন কুমার ভৌমিককে-১০ হাজার, শাহানা মেডিকেল হলের মালিক শাহাদত হোসেনকে-৫ হাজার টাকা মোট ৯৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং জব্দকৃত ঔষধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল র‍্যাব ১২ এর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গীস আক্তার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি