০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬ | | ১৫৩৮
, টাঙ্গাইল :

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এতে করে ভোগান্তিতে পড়েছে এ সড়কে চলাচলরত যানবাহনের যাত্রীরা।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে সময় বাড়ার সাথে সাথে বাড়ছে যানজটের দৈর্ঘ্যও।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, মহান বিজয় দিবসের ছুটি শেষে উত্তরবঙ্গের জেলাগুলোর চাকরিজীবীসহ সাধারন মানুষ রাজধানী মুখী হওয়ায় হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে যায়। বিকেল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকলেও সন্ধ্যা গড়াতেই তা ভয়াবহ আকার ধারন করে। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরন্তর কাজ করছে বলেও তিনি দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি