১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের মনোয়ারা বেগম (৩৫), তার ছেলে মাহিম (৭), একই গ্রামের পূর্বের আক্রান্ত বন্যা আলমের ছেলে সিহাব (৮) এবং পাইকড়া ইউনিয়নের মুনদিয়া গ্রামের জামাল (৬৫)। 

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন। 

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

আক্রান্ত মনোয়ারার স্বামীর সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, পূর্বে তাদের বাড়ির বন্যা আলম করোনায় আক্রান্ত হওয়ার পর তার ছেলেসহ আমি আমার পরিবার নিয়ে আলাদাভাবেই ছিলাম। পরে ১৪ দিন পর সন্দেহ মিটানোর জন্য গত ৫ জুন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমাদের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে কর্তৃপক্ষ গত ৮ জুন নমুনা গুলো ঢাকায় পাঠিয়ে দেন। পরে ১৩ জুন রাতে তার স্ত্রী, ছেলে এবং বন্যা আলমের ছেলের ফলাফল পজেটিভ আসে। বর্তমানে সবাই সুস্থ আছেন।

আক্রান্ত জামালের মেয়ের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তার বাবা নমুনা দেওয়ার আগে ৭-৮ দিন জ্বর-ঠান্ডা জনিত সমস্যায় ভুগছিলেন। পরে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ঔষধ খাওয়ালে পরিপূর্ণ সুস্থ না হয়ে কিছুটা কমায় গত ৫ জুন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে ১৩ জুন রাতে ওই নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

আক্রান্ত ৪ জনই বর্তমানে সুস্থ থাকায় তারা হোম আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি