০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিড়ি শিল্পের উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ৬দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যেগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কর্মসূচীটি বাস্তবায়নের অনুমোদন না থাকায় পরে পুলিশ এসে মানববন্ধন স্থগিত করে দেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। অপরদিকে কমদামী সিগারেটের প্রতি প্যাকেটে দাম বৃদ্ধি হয়েছে মাত্র ২টাকা। সিগারেটের চেয়ে বিড়িতে প্যাকেট প্রতি ২টাকা বেশি বিড়ি শিল্পের উপর চরম বৈষম্যমূলক আচরণ বলেও তারা অভিযোগ করেন।

বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি, ট্যাক্স প্রত্যাহার, কমদামী ও বেশী দামী সিগারেটের মূল্য বৃদ্ধি, নকল বিড়ির ব্যবসা বন্ধ, ভারতের ন্যায় দেশের বিড়ি শিল্পের সুরক্ষা আইন বাস্তবায়নসহ করোনা পরিস্থিতিতে এবং ভবিষ্যতে বিকল্প কর্মসংস্থান তৈরী না করে বিড়ি শিল্পের ক্ষতি হয় এমন উদ্যেগ না নেওয়ার দাবি জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি