১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ২ কথিত সাংবাদিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। রোববার (৭ জুন) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন, শহরের কাজিপুর এলাকার মৃত হযরত আলী সরকারের ছেলে ও জি বাংলা টি‌ভির প্রতিনিধি মো. আলমগীর হোসেন (৪০) ও পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে  মোঃ তারেক রহমান (২৯)।
 
র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, হুগড়া গ্রামের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে স্কুলের যাওয়া আসার পথে একই গ্রামের রেকাত মন্ডলের ছেলে ফারুক হোসেন (২২) উত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়। এ বিষয়ে তার মেয়ে তাদের জানালে তারা ফারুকের বাবা-মাকে বিষয়টি জানায়। তারপরও গত ৩০ মে দুপুরে এক প্রতিবেশির মাধ্যমে ফারুক তাদের (ওই স্কুল ছাত্রী) বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তারা এ প্রস্তাব নাকচ করে দেন। 

পরদিন ১ জুন আতোয়ার, জহিরুল, আলমগীর ও সবুরসহ আরো কয়েকজন কথিত সাংবাদিক ওই ছাত্রীর বাড়িতে গিয়ে নিজেদের র‌্যাব ও সাংবাদিক পরিচয় দেন। তারা ফারুকের সাথে ওই স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার জন্য চাপ দেয়। বিয়ে না দিলে ওই ছাত্রীর ক্ষতি করবে বলে তার ছবি তোলে ও ভিডিও করে। এক পর্যায়ে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় ওই ছাত্রীর বাবা-মা তাদের দশ হাজার টাকা চাঁদা দেন। তারা বাকি ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়ার কথা বলে চলে আসে। 

‌তি‌নি আ‌রো জানান, পরে ওই মেয়ের বাবা-মা টাঙ্গাইলের পুলিশ সুপার এবং টাঙ্গাইলে দায়িত্বরত র‌্যাবের কোম্পানী কমান্ডারের কাছে বিচার চেয়ে আবেদন করেন। এছাড়াও গত শুক্রবার রাতে টাঙ্গাইল সদর থানায় ওই ছাত্রীর মা বাদি হয়ে উত্যক্তকারি ফারুক এবং চাঁদা নেয়ায় অপর চার কথিত সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

রোববার সকাল থেকে র‌্যাব শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলমগীর ও তারেক রহমান নামের দুই কথিত সাংবাদিককে গ্রেপ্তার করে। বাকি আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলেও র‌্যাব কমান্ডার জানিয়েছেন।

এ মামলার বাকি আসামীরা হলেন, দৈনিক আজকের প্রভাত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি এস এম আতোয়ার রহমান, দৈনিক জনতার কথা পত্রিকার প্রতিবেদক জহিরুল ইসলাম, সাপ্তাহিক ইনতেজার পত্রিকার প্রতিবেদক মোঃ সবুর মিয়া।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি