০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শহীদ মুক্তিযোদ্ধার কন্যার বাড়িঘর রক্ষার আকুতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ি গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আমীর আলীর একমাত্র কন্যা মোছা. আবিদা সুলতানা মায়ের ওয়ারিশ পাওয়া বাড়িঘর রক্ষার আকুতি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় কুখ্যাত রাজাকার মৃত ছামান আলী সরকারের দুইপুত্র আব্দুল মান্নান ও শহীদুল ইসলাম তার বাড়িঘর ও প্রায় দেড়শ’ শতাংশ জমি জবরদখল করে রেখেছেন। 

রোববার(১০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে মোছা. আবিদা সুলতানা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মোছা. আবিদা সুলতানা অভিযোগ করে জানান, মাতৃসূত্রে ওয়ারিশ হিসেবে পাওয়া তার বাড়ি ও প্রায় দেড়শ’ শতাংশ জমি তার মামা রাজাকারপুত্র আব্দুল মান্নান ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন। ফলে তিনি বাড়িতে ফিরতে না পেরে স্বামী-সন্তান নিয়ে ঢাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন।  

তিনি জানান, বাড়িঘর ও সম্পত্তি দাবি করায় তার দুই মামা ইতোপূর্বে নানা অভিযোগে ছয়টি মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি করছেন। মামলাগুলো চলমান থাকলেও পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। চলতি বছরের ২৬ মে তিনি গ্রামের বাড়িতে গেলে আব্দুল মান্নান, শহীদুল ইসলাম, স্থানীয় আসাদ ও লিয়াকত সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মারপিট করে তাকে বাড়িছাড়ার মাধ্যমে জবরদখল করে নেয়। এ বিষয়ে তিনি গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি নং-১২১২) দায়ের করেছেন। ইতোপূর্বে উল্লেখিতরা একই কারণে তার স্বামী প্রকৌশলী এম মোস্তাফিজকে ছুরিকাঘাত করে। সংবাদ সম্মেলনে তিনি প্রাপ্য বাড়িঘর ও জমি রক্ষায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।  

তিনি আরও জানান, ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে তার বাবা বীরমুক্তিযোদ্ধা আমীর আলী শহীদ হন। পক্ষান্তরে তার নানা মৃত ছামান আলী সরকার ছিলেন গোপালপুর থানার পিস কমিটির সভাপতি।  

সংবাদ সম্মেলনে মোছা. আবিদা সুলতানার ছেলে সাককাত সাকিব মাহিম ও খালাত ভাই কেএম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি