০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও গ্রাফার)সহ নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এদের মধ্যে একজন কালিহাতী পৌরসভার কালিহাতী মুন্সিপাড়া গ্রামের লোটাস (৩০),পেশায় তিনি মেডিকেল টেকনোলজিস্ট এবং অপরজন এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা উত্তর পাড়া গ্রামের বৃষ্টি রাণী (১৯)। তিনি গৃহিণী। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

আক্রান্ত ওই মেডিকেল টেকনোলজিস্টের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি বেসরকারি মা ও শিশু হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও গ্রাফার) হিসেবে কর্মরত ছিলেন। গত ২১ মে ঈদের ছুটিতে ভৈরব থেকে গাজীপুর হয়ে গ্রামের বাড়ি কালিহাতী মুন্সিপাড়া আসার পথে তিনি গাজীপুর নেমে শপিং করে তারপর বৃষ্টিতে ভিজে বাড়িতে আসেন। ঈদের পর তার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হলে গত ২৭ মে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসলে কর্তৃপক্ষ তার নমুনাটি সংগ্রহ করে গত ২৮ মে ঢাকায় পাঠিয়ে দেন। পরে ৩১ মে রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

আক্রান্ত অপরজনের স্বামীর সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তার স্ত্রী বিগত ৪ মাস তার পিতার বাড়ি গাজীপুরের কাশিমপুর থাকার পর গত ২৬ মে তার বাড়ী (স্বামীর বাড়ি) এলেঙ্গা উত্তর পাড়া গ্রামে আসলে সংশ্লিষ্ট উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কাশিমপুর থেকে আসার কারণে গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তৃপক্ষ নমুনাটি সংগ্রহ করে গত ২৮ মে ঢাকায় পাঠিয়ে দেন। পরে ৩১ মে রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

এদিকে সোমবার (১জুন) দুপুরে আক্রান্ত ওই দুই ব্যক্তির বাড়ি সহ মোট ৪ টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। তারা দুজনেই আপাতত হোম আইসোলেশনে থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি