০২:১০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় নাগরপুর থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়লেও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মাঝে থানার পুলিশ সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত হলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

কিন্তু এখন আক্রান্ত পুলিশ সদস্যরা ও চিকিৎসকরা সুস্থ্য হওয়ার পথে এবং বাকী পুলিশ সদস্য ও স্বাস্থকর্মীদের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় সকলের মাঝে স্বস্তি বিরাজ করছে। এখন আর উপজেলার এ দুটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা নিতে আতঙ্কের কিছু নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান খান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকর্তা কর্মচারী তাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে তাদের কাঙ্খিত সেবা দিয়ে যাচ্ছে। আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম চলমান রয়েছে। তিনি এসময় উপজেলাবাসীকে আতঙ্কিত না হয়ে যেকোন স্বাস্থ্য সেবা নিতে নিকটস্থ স্বাস্থ্য পরিসেবায় যাওয়ার আহবান জানান। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল বলেন, সেবাই পুলিশের ধর্ম এই মূলমন্ত্র বুকে ধারন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই নাগরপুর উপজেলা বাসীর পাশে থেকে তাদের সেবা দিয়ে যাচ্ছে নাগরপুর থানা। চেকপোষ্টে রাত জেগে পাহারা দেয়া, করোনা রোগী শনাক্ত হলে তাদের বাড়ি লকডাউনে সহযোগিতা করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে চলেছে নাগরপুর থানা পুলিশ।

এসকল কাজ করতে গিয়ে নানা শ্রেণি পেশার মানুষের সাথে পুলিশ সদস্যদের মিশতে হয়েছে। এতে করে মাঝে থানার তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়। এখন তারা চিকিৎসা নিচ্ছেন। আল্লাহর রহমতে তারা এখন ভালোর দিকে। আর পুলিশের বাকী যেসকল সদস্য থানায় কর্মরত রয়েছেন তাদের নমুনা পরীক্ষা করানো হয়েছে, তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তাই নাগরপুর থানা পুলিশ মনের ভয়কে জয় করে পূর্ণ উদ্যমে নাগরপুর উপজেলাবাসীকে সেবা দিতে সদা সর্বদা প্রস্তুত। তিনি উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, থানার দরজা আপনাদের জন্য খোলা আপনারা যেকোন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি