০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা রোগী সাজানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি ও মারধর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা রোগী সাজানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটেছে। ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ফুলমালির চালা গ্রামের ইচালীপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, ২০ মে ঈদুল ফিতরের ছুটিতে সিলেট থেকে ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ফুলমালির চালা গ্রামের ইচালীপাড়ায় আসেন গ্রামের বাসিন্দা সাদেকুর রহমান। খবর পেয়ে সাদেকুর রহমানের বাড়িতে যান সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন ও কুতুবপুর গ্রামের বাসিন্দা স্থানীয় স্বেচ্ছাসেবক আবুল কালাম ও নায়েব আলী।

এ সময় করোনাভাইরাসে আক্রান্ত এমন অভিযোগ তুলে সাদেকুরের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্বেচ্ছাসেবক আবুল কালাম। তা না হলে তাকে করোনায় আক্রান্ত রোগী বানিয়ে বাড়ি লকডাউনের হুমকি দেন তিনি। দাবিকৃত টাকা আদায় না হওয়ায় ক্ষুব্ধ স্বেচ্ছসেবক কালাম আর নায়েব ২৪ মে তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেন। সেই সঙ্গে সাদেকুর ও তার স্ত্রীকে মারধর করেন তারা।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক আবুল কালাম বলেন, ওই ব্যক্তির বাড়ি ঘাটাইল উপজেলায় হলেও তিনি কুতুবপুর গ্রামের বাসিন্দা। সিলেট থেকে বাড়িতে আসায় তাকে বাইরে না আসার জন্য সতর্ক করেন নায়েব আলী। কিন্তু নির্দেশ না মেনে বাইরে ঘোরাঘুরি করায় এমন ঘটনা ঘটেছে।

সখীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, অন্য একটি মামলা তদন্ত করতে আমি ওই এলাকায় যাই। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক অভিযোগ করেন সিলেট থেকে একজন ব্যক্তি গ্রামে এসেছেন; যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। তাকে সতর্ক করার পরও কথা শুনছেন না। এ কারণে আমি ওই বাড়িতে যাই। এ সময় ওই ব্যক্তির স্ত্রী গায়ে হাত তোলেন এক স্বেচ্ছাসেবক। পরে পা ধরে ক্ষমাও চেয়েছেন তিনি। পরে আবার ওই ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বেচ্ছাসেবককে গ্রেফতার করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি