০৫:২৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোটি টাকার সড়ক ধসে পড়ায় আটকে গেল বিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

পুনঃসংস্কারের শর্তে আটকে গেল বছর না যেতেই প্রায় ধসে যাওয়া কোটি টাকা ব্যায়ে নির্মিত ১ কি.মি. সড়কের বিল। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী একাশী মাজার হয়ে সাদত চেয়ারম্যানের বাড়ি যাওয়ার ওই সড়কটি ব্রিজ থেকে বিচ্ছিন্ন হওয়াসহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ধসের। এলাকাবাসির আবেদনে পুনঃসংস্কার না হওয়া পর্যন্ত বিল ছাড় না করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। 

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে আইআরআইডিপি প্রকল্পের আওতায় উপজেলার গৌরাঙ্গী একাশী মাজার হয়ে সাদত চেয়ারম্যানের বাড়ি যাওয়ার ১ কি.মি. সড়ক পাকা করণের জন্য ৯৪ লাখ ৯৪ হাজার ৪.৫৫ টাকা বরাদ্দ হয়। সড়কটি নির্মাণে কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শোভা এন্টারপ্রাইজ এবং বাস্তবায়ন করেন লৌহজাং এন্টারপ্রাইজ। 

এলাকাবাসির অভিযোগ, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে আর সামান্য একটু বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ ধসে যাওয়াসহ একটি ব্রিজ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কটি। এর ফলে ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে সড়কটি পুনঃসংস্কার চেয়ে ইউএনও বরাবর আবেদন করা হয়েছে।

ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ওই গ্রামের বাসিন্দা কাজী আরজু বলেন, সড়কটি ধসে যাওয়ার খবর পেয়ে পরিদর্শন করেছি। এছাড়াও এলাকাবাসির পক্ষ থেকে সড়কটি পুনঃসংস্কারের আবেদন করা হয়েছে।

ঘাটাইল উপজেলা উপ-সহকারি প্রকৌশলী আশরাফ হোসেন বলেন, সড়কটি পুনঃসংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ আর অভিযোগের সত্যতা পেয়েছি। এ ব্যাপারে জেলা প্রশাসক মহাদয়কে অবহিত করা হলে তিনি সড়কটি পুনঃসংস্কার না হওয়া পর্যন্ত বিল ছাড় না করার নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম আজম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরণের সমস্যা হলে অবশ্যয় উপ-সহকারি প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি