০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ফজলুর রহমান খান ফারুক

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | | ৩১৭৬
, টাঙ্গাইল :

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টাঙ্গাইলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান খান ফারুক বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্ধি দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও বাকি একজন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেন নিশ্চিত করেছেন।

সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এ ঘোষনা দেওয়া হয়।

এ সময় জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৫৩ জন ও ৫টি সংরক্ষিত সদস্য পদে ১৭জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।

প্রতীক বরাদ্ধ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া একক প্রার্থী হওয়ায় সাধারণ আসনে ১৩নং ওয়ার্ডে খন্দকার শফি উদ্দিন মনি ও ১৪ নং ওয়ার্ডে সাধারণ আসনের সদস্য বদিউল আলম মঞ্জুকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

জানা যায়, গত ১ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেনের কাছে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, জেলা যুবলীগের সাবেক সভাপতি সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক শওকত রেজা এবং দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মলি­ক মনোনয়নপত্র দাখিল করেন।

পরে ৪ ডিসেম্বর যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক শওকত রেজার মনোনয়নপত্র বাতিল করা হয়।

শনিবার টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে উচ্চমান সহকারী নজরুল ইসলামের হাতে স্বতন্ত্র প্রার্থী দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মলি­ক মনোনয়ন প্রত্যাহার করেন। এতে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান খান ফারুক একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

এর আগে ১৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও ১৪ নং ওয়ার্ডে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। ফলে উভয় সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট এক হাজার ৬১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে ১৫জন এবং সংরক্ষিত সদস্যপদে পাঁচ জন নারী সদস্য নির্বাচিত হবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি