১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর উপহার পেল ঘাটাইলের ৬৯৪টি মসজিদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান প্রদানের অনুমোদন প্রদান করেন। টাঙ্গাইলে ঘাটাইলের ৬৯৪ টি মসজিদে সরকারি এই অনুদান প্রদান উপলক্ষে আজ শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। এসময় তিনি মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম (লেবু), পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার প্রমুখ।

ঘাটাইল উপজেলার ৬৯৪ টি মসজিদে পাঁচ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ৭০ হাজার টাকার চেক আসে। যা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে মসজিদ কর্তৃপক্ষর কাছে বুঝিয়ে দিলো সরকার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি