০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর উপহার পেলো টাঙ্গাইলের সাড়ে ৬ হাজার মসজিদ

সুজন রহমান | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদে আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের জন্য পাঁচ হাজার টাকা হারে অনুদান প্রদানের অনুমোদন দিয়েছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুদান পেয়েছে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ৬ হাজার ৪শত ৫৮টি মসজিদ।

শুক্রবার টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম অনুদান বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি ঈদ জামাতেও স্বাস্ধ্যবিধিমানাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে ইমামদের প্রতি আহবান জানান।

ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জানান, জেলার ১২টি উপজেলা থেকে প্রথম ধাপে ৬ হাজার ৪শত ৫৮টি মসজিদকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩ কোটি ২২ লক্ষ ৯০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে। তবে তালিকা থেকে বাদ পড়া মসজিদ গুলোর পূনতালিকাও ইতিমধ্যে তৈরি করা হয়েছে। যা দ্রুত ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন দেশের প্রতিটি জেলায় অবস্থিত সিটি করপোরেশন/পৌরসভা এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সব মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে সরকার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি