০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ত্রাণ দেয়ার নামে টাকা উত্তোলণ, ৩ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রাণ দেয়ার কথা বলে তাঁত শ্রমিকদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে তিনজনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২২ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলা তাঁত শ্রমিক সমিতির সভাপতি ও  মাটিকাটা গ্রামের আমির আলীর ছেলে আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২৫দিনের জেল, পলশিয়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মোগডম আলীকে ২৫ হাজার টাকা অনাদায়ে ২০দিনের জেল এবং মাটিকাটা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাজমুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার তাঁত শ্রমিক সমিতির সভাপতি ও তার লোকজন মিলে শ্রমিকদের ত্রাণ দেয়ার কথা বলে জনপ্রতি ৫০-১০০টাকা করে উত্তোলণ করে। পরে সেই টাকা তারা নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, তাঁত শ্রমিকদের মাঝে উপজেলা প্রশাসন থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কিন্তু এই সুযোগে তাঁত শ্রমিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ ওই তিনজন প্রতারক তাঁত শ্রমিকদের কাছ থেকে ত্রাণ দেয়ার কথা বলে টাকা উত্তোলণ করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। এছাড়া উপজেলা তাঁত শ্রমিক সমিতির কমিটি বাতিলের জন্য তাঁত বোর্ডের লিয়াজোঁ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি