০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পুলিশ সদস্যসহ নতুন ৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের পুলিশ সদস্যসহ নতুন করে আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৬ জন। 

আক্রান্তদের মধ্যে গোপালপুর থানার একজন পুলিশ সদস্যসহ দেলদুয়ারের ২, ভূঞাপুর ১, মির্জাপুর ২ সদর ১ ও ঘাটাইলে রয়েছেন ১জন। শুক্রবার টাঙ্গাইলের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৮মে পাঠানো ১০১টি নমুনা থেকে সর্বশেষ পাওয়া ফলাফলে এই আটজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

তিনি আরো জানান, টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৪২৬৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে ৩৭৬৩ জনের ফলাফল এসেছে নেগেটিভ। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। মৃত্যুবরণ করেছেন ৪জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসোলেশনে কোন রোগী না থাকলেও হোম কোয়ারেন্টিনে আছেন ১৮৪৩ জন। এছাড়া ৪০৪টি নমুনার ফলাফল এখনও আসেনি বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো আলিম রাজি বলেন, আক্রান্ত পুলিশ সদস্য জামাল উদ্দিনকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া থানা পুলিশের রোস্টার অনুযায়ি দায়িত্ব পালনে করোনা শনাক্ত পুলিশ সদস্যের সাথে নিয়োজিত আরো ৬ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি